1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

গণতন্ত্রের শেষ চিহ্নের ওপর ধেয়ে এসেছে মহাদুর্যোগ: রিজভী

  • আপডেট হয়েছে : বুধবার, ২ জানুয়ারি, ২০১৯
  • ৩১ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের শেষ চিহ্নের ওপর ধেয়ে এসেছে মহাদুর্যোগ। আর এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে মানবতা এখন কাঁদছে।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বাংলাদেশে আর গণতন্ত্রের গৌরবোজ্জ্বল যুগ সৃষ্টি হল না। আওয়ামী নেতারা এখন গণমাধ্যম নিয়ন্ত্রণে নিয়ে তাদের চাপাবাজি ও গলাবাজির জোরে ভোট নিয়ে মহাজালিয়াতির ঘটনা আড়াল করতে চাচ্ছে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের নামে নিষ্ঠুর রসিকতা করে এখন জনপদের পর জনপদে ধানের শীষের নেতাকর্মী ও সমর্থকদের ওপর চলছে পৈশাচিক বর্বরতা। মূর্খের অহঙ্কারে আক্রমণ করে ভেঙে ফেলা হচ্ছে নিরীহ মানুষের বাড়িঘর-দোকানপাট ও বাজার। সেগুলো অগ্নিসংযোগ করা হচ্ছে।

নেতাকর্মীদের ঘরছাড়া, এলাকাছাড়া ও গ্রেফতার করা রীতিমতো হিড়িক শুরু হয়েছে। নানা হয়রানিসহ শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে। আক্রমণে অনেকে নিহত হয়েছেন। ব্যবসাপ্রতিষ্ঠান-কৃষি খামার-সহায়সম্পদের ওপর বেপরোয়া হানা দেয়া হচ্ছে অবিরাম।

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের ১০-১২ জনের একদল কর্মী নোয়াখালীর সুবর্ণচর এলাকার মধ্যব্যাগারে চার সন্তানের মা সিএনজি অটোরিকশাচালকের স্ত্রীকে নৌকা মার্কায় ভোট দিতে বলে।

এ নিয়ে কথাকাটাকাটি হলে মহিলাটি সবার সামনে ধানের শীষে সিল দেন। এর পর রাত ১০টার দিকে সন্ত্রাসীরা পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে গৃহবধূটির হাত-পা ও মুখ বেঁধে রাতভর নির্যাতন করে ঘরের পাশে ফেলে যায়। সে এখন নোয়াখালীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, এটি শুধু একজন ব্যক্তিকেই পৈশাচিক নির্যাতনে শ্লীলতাহানি নয়, এটি জনগণের ভোটাধিকারকেই শ্লীলতাহানি করা হল। অটোরিকশাচালকের স্ত্রীর ক্রন্দনবিধূর অন্তহীন আর্তি বিশ্ববিবেককে কাঁদিয়েছে। বাংলাদেশে মানবতা এখন কাঁদছে। বিশ্ব মানবতা এ ঘটনায় স্তম্ভিত-শিহরিত ও বিমুঢ়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft