1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

কিছু ভূঁইফোড় অনলাইন সত্য সংবাদের চেয়ে প্রপাগান্ডা ছড়ানোয় লিপ্ত

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৯
  • ৩১ বার পড়া হয়েছে

অনলাইনের অবশ্যই প্রয়োজন আছে। এটা আজকের পৃথিবীর বাস্তবতা। কিন্তু কিছু ভূঁইফোড় অনলাইন আছে যারা সত্য সংবাদের চেয়ে প্রপাগান্ডা ছড়ানোর কাজে লিপ্ত। এগুলোকে চিহ্নিত করা হবে। সম্প্রচার নীতিমালা অনুযায়ী এগুলো রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার একটা উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শনিবার নবম ওয়েজবোর্ডের সুপারিশ পরীক্ষা করে চূড়ান্ত করতে পুনর্গঠিত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অনেক ভূঁইফোড় অনলাইন মিডিয়ার জন্য সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে আপনাদের কী ব্যবস্থা থাকবে- এ বিষয়ে জানতে চাইলে উপস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুরুতেই বলেন, ‘(ভূঁইফোড় অনলাইন) চিহ্নিত করছি।’

এরপর তথ্যমন্ত্রী বলেন, ‘আমি শুরু থেকেই বলেছি, কিছু অনলাইন আছে যেগুলো সত্যিকার অর্থে ভালো সংবাদ পরিবেশন করে। যেগুলোর প্রয়োজন আছে। অনলাইনের অবশ্যই প্রয়োজন আছে। এটা আজকের পৃথিবীর বাস্তবতা। কিন্তু কিছু ভূঁইফোড় অনলাইন আছে যারা সত্য সংবাদের চেয়ে প্রপাগান্ডা ছড়ানোর কাজে লিপ্ত। এগুলোকে চিহ্নিত করা হবে। সম্প্রচার নীতিমালা অনুযায়ী এগুলো রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার একটা উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সম্প্রচার নীতিমালার আলোকে আমরা এগুলোর রেজিস্ট্রেশনের ব্যবস্থা করলে যেগুলো ভূঁইফোড় তখন সেগুলো অটোমেটিক্যালি তখন ফেজ আউট হয়ে যাবে। এ ব্যাপারে কাজ চলছে, এবং সহসা আমরা এটা করব।’

অনেক সময় নাম সর্বস্ব পত্রিকার নামে অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করতে দেখা যায়- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হাছান মাহমুদ বলেন, ‘আজকে এ বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো আমরা রিভাইস করব।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!