1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা

কাল মন্ত্রিসভার শপথ, দরবার হল প্রস্তুত ,কি চমক মন্ত্রিসভায়

  • আপডেট হয়েছে : রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

বঙ্গভবনে মন্ত্রিসভা বৈঠকের শপথ অনুষ্ঠানের জন্য আমন্ত্রিত অতিথিদের তালিকা অনুযায়ী কার্ড তৈরি করা হয়েছে । আজ সারাদিন এসব কার্ড বিলি করবে মন্ত্রিপরিষদ বিভাগের কয়েকটি টিম। বিভিন্ন দূতাবাসের কার্ডগুলো আজ সকাল থেকে পাঠানো শুরু হবে। যদিও মেইল মারফত নিমন্ত্রণের বিষয়টি বিদেশি বিভিন্ন মিশন ও দূতাবাসকে নিশ্চিত করা হয়েছে। এছাড়া শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিমন্ত্রণ করা হচ্ছে। আমন্ত্রিত অতিথিদের সংখ্যা এবার ৭৫০ জনে রাখতে চায় মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিসভায় কি চমক আসছে, কে থাকছেন আর কে বাদ পড়ছেন- এ আলোচনা দেশজুড়ে। দলীয় সূত্র বলছে, পুরনো মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন বেশ কয়েকজন সদস্য। তাদের জায়গায় স্থান পাবেন নতুন মুখ। আর নতুন মন্ত্রিসভার কলেবরও বাড়ছে আগের মন্ত্রিসভা থেকে। পরিচ্ছন্ন ইমেজের দক্ষ নেতাদের তুলে আনা হবে মন্ত্রিসভায়। অর্থ, পররাষ্ট্র, গৃহায়ণ ও গণপূর্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন তারাই হতে পারেন মহাজোট সরকারের বড় চমক।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রতিমন্ত্রী নিয়োগ দেয়া হতে পারে। এটাও হতে পারে আরেকটি চমক। এবার দুই ধাপে মন্ত্রিসভার আকার বাড়ানোর চিন্তাভাবনা চলছে। আগামীকাল নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথ পড়াবেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। এর আগে নতুন প্রধানমন্ত্রী হিসেবে একাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনাকে শপথ পড়াবেন তিনি। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নিয়োগ ও শপথ পাঠ করানোর এখতিয়ার রাষ্ট্রপ্রধানের। গতকাল রাতেই মন্ত্রিসভা শপথ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছে পৌঁছে দেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এছাড়া সারা দিন নানা জল্পনা থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো মন্ত্রিসভার সদস্যদের তালিকা মন্ত্রিপরিষদ সচিবের হাতে দেননি। তাই তিনি সম্ভাব্য মন্ত্রীদের কাছে ফোন করে মন্ত্রিসভায় যোগ দেয়ার আমন্ত্রণ জানাতে পারেননি। এদিকে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৫৪। তাদের মধ্যে ৩৩ জন মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী এবং দু’জন উপমন্ত্রী।

এছাড়া মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আছেন আরো পাঁচজন। যদিও ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনে জয়ী হওয়ার পর ১২ই জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হয়। ওইদিন ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করে এ সরকারের যাত্রা শুরু হয়। শুরুতে ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও দু’জন উপমন্ত্রী ছিলেন। এরপর দুই দফা অন্তর্ভুক্তি শেষে এ সংখ্যা ৫৪ জনে দাঁড়ায়। এছাড়া সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের পর ২০০৮ সালের নির্বাচনে জিতে ২৪ জন মন্ত্রী ও আটজন প্রতিমন্ত্রী নিয়ে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft