1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

ঐক্যফ্রন্টের নির্বাচিতরা ভোটারদের প্রতি সম্মান রেখে শপথ নেবেন: হানিফ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯
  • ৩১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, তাদের ভোটাররা তো তাদের সংসদে আসার জন্যেই ভোট দিয়েছে। সংসদে না আসার জন্য ভোট দেয়নি। আশা করি, তারা তাদের ভোটারদের সম্মান রক্ষা করবেন। তারা সংসদে আসবেন, তাদের কথা বলবেন, গঠনমূলক সমালোচনা করে সংসদকে প্রাণবন্ত করে তুলবেন।

বৃহস্পতিবার শপথ গ্রহণ শেষে সংসদ ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ।

সংসদে শক্তিশালী বিরোধী দল থাকা নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ করে বাজেট অধিবেশনের সময় দুর্বল দিকগুলো আমরাই কিন্তু তুলে ধরেছি। আমরা চেষ্টা করেছি সেগুলো সংশোধন করে আরও জনকল্যাণমূলক হয় সেভাবে উপস্থাপন করতে। সুতরাং সংসদে বিরোধী দল থাকলেই শুধু গঠনমূলক আলোচনা হবে তেমনটি নয়।

সংসদের বিরোধী দল নিয়ে এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘আমাদের এখানে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে জাতীয় পার্টি রয়েছে। তাদের সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে। জাতীয় পার্টি যদি বিরোধী দলে আসে। দশম জাতীয় সংসদে তারা যেভাবে গঠনমূলক ভুমিকা রেখেছে, এবারও সেরকম ভূমিকা রাখবে।’

গত সংসদের মতো এবারও জাতীয় পার্টি সরকারে থাকতে চাইলে সেক্ষেত্রে কী হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জাবাবে হানিফ বলেন, ‘আশা করি, জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। এতে তাদের রাজনৈতিক ভাবমূর্তি উজ্জ্বল হবে।’

একাদশ জাতীয় সংসদ কার্যকর ও সফল হবে আশা প্রকাশ করে হানিফ বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে গঠিত সংসদ সফল ও কার্যকরী ছিল। আপনারা খেয়াল করেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে কোনও অশালীন বক্তব্য ছিল না। খিস্তিখেউড় ছিল না। এবারের সংসদেও কোনও অশালীন বক্তব্য থাকবে না। এই সংসদও গতিশীল ও কার্যকর হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft