1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

এ দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার : প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এ দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার। নাগরিকদের সব অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) তার কার্যালয়ে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কেউ নিজেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা অবহেলিত ভাবলে চলবে না।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা-দীক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে আমাদের সব জনগোষ্ঠী যেন সমান সুযোগ পায়, কেউ যেন অহেলিত না থাকে। কেউ যেন দূরে পড়ে না থাকে। সেইটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা বিশেষভাবে কিছু উদ্যোগ নিয়েছি। ফলে আজকে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা নিজস্ব স্বকীয়তায় পোশাক পরিধান করে উপস্থিত হওয়ার বিষয়টিতে প্রশংসা করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমার খুব ভালো লাগল, প্রত্যেকে নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে সুন্দরভাবে এসেছে। এটি খুবই সুন্দর লেগেছে। খুবই ভালো লেগেছে।

শিক্ষার্থীদের উদ্দেশে নিজস্ব স্বকীয়তা বজার রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যার যার পেশা, সেই পেশাটা ছেড়ে দিলে চলবে না। সেই পেশাকেও ধরে রাখতে হবে এবং সেটাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেন আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখা সম্ভব হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, এবারের নির্বাচনে আবার তারা ভোট দিয়েছে। সরকার গঠন করে দেশের সেবা করার সুযোগ পেয়েছি। আর এ সেবার ক্ষেত্রে প্রথমেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রছাত্রীদের হাতে বৃত্তির চেক তুলে দিতে পারলাম।

প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম-বর্ণ-জাতি-গোষ্ঠী-নির্বিশেষে সকলের সমান অধিকার থাকবে। আমরা সেটাই নিশ্চিত করতে চাই এবং এটা আমরা নিশ্চিত করব- এটাই আমাদের লক্ষ্য।’

প্রধানমন্ত্রী বলেন, আমাদের মহান নেতা জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার দেশ গড়ার, ইনশাল্লাহ আমরা সেই সোনার বাংলাদেশ গড়ে তুলবো। বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে, কারণ মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে আমরা বিজয়ী জাতি। আমরা কারো কাছে মাথা নত নয়, আমরা বিশ্বে মাথা উঁচু করে চলব এবং আমাদের বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান। এ সময় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রিপরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!