1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুণঃতফসিলে গাইবান্ধা ৩ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৩ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন

  • আপডেট হয়েছে : বুধবার, ২ জানুয়ারি, ২০১৯
  • ২৭ বার পড়া হয়েছে

ঐক্যফ্রন্টের প্রার্থীর মৃত্যুজনিত কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ৩০ ডিসেম্বর ভোটগ্রহন বন্ধ থাকা গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনে পূণঃ তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন আজ বুধবার ঐক্যফ্রন্টে ১ জন, আওয়ামীলীগের ১ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে ১ জন সহ মোট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এই আসনে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিককে। তিনি আজ শেষ দিন বুধবার মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগের ডাঃ ইয়াকুব উল- আজাদ,স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন বিগ্রেডিয়ার জেনাঃ (অবঃ) মাহমুদুল হক।

প্রথম তফশীলের বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের বর্তমান সাংসদ ডা. ইউনুস আলী সরকার, জাতীয় পার্টির (জাপা) প্রার্থী দিলারা খন্দকার শিল্পী, জাসদের এস.এম খাদেমুল ইসলাম খুদি, এনপিপির মিজানুর রহমান তিতু, ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ দেওয়ান, বাসদের সাদেকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ। এ আসনে প্রার্থীদের মোট সংখ্যা দাড়ালো ১০ জন।

জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনঃতফশীল অনুযায়ী যে কোন ব্যক্তিই নতুন করে মনোনয়নপত্র কিনে জমা দিতে পারবেন। আগের যে প্রার্থীরা রয়েছেন তারা থাকবেন। নতুন করে তাদের আর মনোনয়ন কিনে জমা দিতে হবেনা। তবে এই প্রার্থীরা যদি চান তারা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাছাই হবে ৩ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি ও ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি।

আসনটিতে দুই উপজেলায় ১৩২ টি কেন্দ্রে ১৩২ জন প্রিজাইডিং অফিসার, ৭৮৬ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১৫৭২ জন পোলিং অফিসার ৪ লক্ষ ১১ হাজার ৮ শত ৪১ জন ভোটারের ভোট গ্রহন করবেন। মোট ভোটারের ২ লক্ষ ৭ শত ৩৯ জন পুরুষ ও ২ লক্ষ ১১ হাজার ১ শত ২ জন নারী ভোটার রয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!