1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
হুয়াওয়ে প্রধান কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণার মামলা - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি

হুয়াওয়ে প্রধান কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণার মামলা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

চীনের মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং এর প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুর বিরুদ্ধে প্রতারণাসহ বেশ কয়েকটি অভিযোগে মামলা করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ হুয়াওয়ে ও মেং ওয়ানঝুর বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগ এনে মামলাগুলো করেছে।ব্যাংক ও টেলিযোগাযোগ প্রতারণা, বিচারে বাধা, প্রযুক্তি চুরি ইত্যাদি অভিযোগ আনা হয় । খবর বিবিসির।

হংকং থেকে মেক্সিকো যাওয়ার পথে ভ্যাংকুভার বিমানবন্দরে যাত্রাবিরতির সময় কানাডা গত বছরের ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের অনুরোধে ওয়ানঝুকে গ্রেফতার করে।

ওয়ানঝুর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে ব্যবসা করার অভিযোগ যুক্তরাষ্ট্রের। তবে ওয়ানঝু ওই অভিযোগ অস্বীকার করে আসছেন। এ ব্যাপারে হুয়াওয়ের অবস্থানও একই।

গ্রেফতারের পর গত মাসেই জামিনে মুক্তি পান ওয়ানঝু। কানাডায় কড়া নজরদারির মধ্যে আছেন তিনি। আগামী ৬ ফেব্রুয়ারি ওয়ানঝুকে ফের ভ্যাংকুভারের আদালতে তোলা হবে।

ওয়ানঝুকে গ্রেফতারের জেরে চীনের সঙ্গে কানাডা ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েন চলছে। তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হলে এ সম্পর্ক আরও তিক্ত হতে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!