1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

বিএসএফর গুলিতে নিহত বাংলাদেশির লাশ একদিন পরে ফেরত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯
  • ৫২ বার পড়া হয়েছে

নীলফামারীর ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ গ্রামের ওপারে ভুজারীপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খলিল-উর রহমান খলিলের (৩২) মরদেহ একদিন পরে ফেরত দিয়েছে বিএসএফ।

বুধবার রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশ-ভারতের ৭৯৩ নম্বর সীমান্ত প্রধান পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত দেয়া হয়। কিন্তু বাংলাদেশে পুনরায় ময়নাতদন্তের জন্য ডিমলা থানা পুলিশ মরদেহ আজ নীলফামারীর মর্গে পাঠাবে বলে জানা গেছে।

খলিলের লাশ ফেরত দেওয়ার সময় উপস্থিত ছিলেন, ভারতের কোচবিহার জেলার হলদিবাড়ি থানার ওসি প্রবীন প্রধান ও বাংলাদেশের ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, কোচবিহার ১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের ভুজারীপাড়া ক্যাম্পের কমান্ডার আশিষ সিং, রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের বালাপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার মোবারক আলী, ঠাকুরগঞ্জ বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নাজির উদ্দিন ও পশ্চিম ছাতনাই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার প্রমুখ।

নিহত খলিল উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের খালপাড়া গ্রামের মৃত. মকছেদ আলীর ছেলে। গত মঙ্গলবার ভোর রাতে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ সংলগ্ন ভারতের ভুজারীপাড়া সীমান্তের ৭৯১ নম্বর পিলারের ভেতরে খলিল অবৈধভাবে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই খলিল নিহত হন। পরে খলিলের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে যান। নিহত খলিল গরু পাচারে রাখালের কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার দিন দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বিএসএফ খলিলের লাশ ময়নাতদন্ত শেষে ফেরত দেওয়ার আশ্বাস দেয়।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ জানান, ভারতীয় হলদিবাড়ি থানায় এই নিহতের ঘটনায় একটি ইউডি মামলা করে লাশের ময়নাতদন্ত করেছেন তারা। আজ বৃহস্পতিবার নীলফামারী জেলা মর্গে নিহত খলিলের লাশের পুনরায় ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!