1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

ফিলিপাইনে ঝড় ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৬

  • আপডেট হয়েছে : রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

ফিলিপাইনে বড়দিনের পর প্রলয়ঙ্করী ঝড় ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে। রোববার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
মূলত প্রবল বর্ষণের ফলেই ভূমিধস হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ঝড়টি ২৯ ডিসেম্বর ফিলিপাইনের মধ্য ও পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে আঘাত হানে। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়।
আঞ্চলিক দুর্যোগ কর্মকর্তারা বলেন, ম্যানিলার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য বিকোল অঞ্চলে শতাধিক লোক প্রাণ হারিয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, সরকারের ঝড় সতর্কীকরণ ব্যবস্থায় ঝড়টি যথেষ্ট শক্তিশালী হিসেবে ধরা পড়েনি বিধায় একে টাইফুনের মাত্রা দেয়া হয়নি। ফলে আগে থেকে সতর্কতাবার্তা না থাকায় অনেকেই প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।
কর্মকর্তারা আরো বলেন, এছাড়া বড়দিনের ছুটিতে অনেক বাসিন্দাই বাড়ি ছেড়ে যেতে চাননি।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র এডগার পোসাদাস বলেন, ‘শুধু দুই দিনেই বিকোল অঞ্চলে এক মাসের বেশি পরিমান বৃষ্টিপাত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। তবে পুরু কাদার স্তর ও ভেজা মাটির জন্য কাজটি কঠিন হচ্ছে।’
পোসাদাস বলেন, ২৬ জন নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ঝড়ের কারণে ১ লাখ ৫২ হাজারের বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে এবং ৭৫ জন আহত হয়েছে।
প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে শুক্রবার ঝড় উপদ্রুত এলাকাগুলো পরিদর্শন করেছেন।
তিনি স্কুলগুলোকে আশ্রয় শিবির বানাতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!