1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

পলাশবাড়ীতে প্রতিপক্ষের মারপিটে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট হয়েছে : বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

পলাশবাড়ীতে পাওনা ২ শত টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আব্দুর রহিম (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। এসময় আহত হয়েছেন নিহতের স্ত্রী রাশিদা বেগম (৩৬)। মঙ্গলবার রাতে উপজেলা সদরের কালুগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুর রহিম ওই গ্রামের খোকা মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী রাশিদা বেগম জানান, প্রতিবেশী মেহেরের ছেলে জুয়েল ও জায়দালের ছেলে আনারুলসহ রহিম ঢাকায় বাড়ি ভাড়া নিয়ে রিক্সা চালাতো। ওই ঘর ভাড়ার ২শ টাকা নিয়ে জুয়েল ও আনারুলের সঙ্গে রহিমের বিরোধ ছিল। মঙ্গলবার রাত ১০ টার দিকে আনারুল ও জুয়েল সঙ্গীয় ২/৩জনকে নিয়ে তাদের বাড়িতে এসে বাকবিতন্ডার এক পর্যায়ে রহিমকে এলোপাতারী কিলঘুষি মারতে থাকে। বাধা দিলে স্ত্রী রাশিদাকেও তারা মারপিট করে আহত করে। পরে প্রতিবেশীরা রাশিদাকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করলেও স্বামী রহিম নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় রহিমের মৃত্যু হয় বলে জানান তিনি।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ হিফজুর আলম মুন্সি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!