সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

রাজধানীর হোটেল কক্ষ থেকে আলোকচিত্রী আনোয়ারের লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন হোটেল ওলিও ইন্টারন্যাশনাল থেকে খ্যাতিমান আলোকচিত্রী আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, আলোকচিত্রী আনোয়ার হোসেনের জন্ম বাংলাদেশে হলেও বর্তমানে তিনি ফ্রান্সের নাগরিক। বাংলাদেশে একটি আলোকচিত্রী প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে আসা আনোয়ার হোসেন ২৮ নভেম্বর হোটেল ওলিও ইন্টারন্যাশনালে ওঠেন। শুক্রবার রাত ১০টার দিকে তিনি হোটেলে আসেন।

শনিবার সকালে প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানের আয়োজনকারী দলের সদস্যরা ওই হোটেলে আসেন। আনোয়ার হোটেলের যে কক্ষে ছিলেন, সেই কক্ষের দরজায় ধাক্কা দিলেও কোনো সাড়া পাচ্ছিলেন না তারা। আধা ঘণ্টা ধরে দরজায় ধাক্কা দেয়ার পরও সাড়া না পেয়ে তারা পুলিশ ডাকেন। এরপর পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে আনোয়ারের লাশ উদ্ধার করা হয়।

এসআই তোফাজ্জল জানান, আনোয়ার হোসেনের লাশ এখনো হোটেলে আছে। সেখান থেকে লাশ নিয়ে যাওয়া হবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

আলোকচিত্রী আনোয়ার হোসেনের জন্ম ১৯৪৮ খ্রিষ্টাব্দের ৬ অক্টোবর পুরান ঢাকার আগা নবাব দেউড়িতে। তিনি বাংলাদেশের আন্তর্জাতিকমানের একজন আলোকচিত্রী, চলচ্চিত্র ভিডিওগ্রাফার। বর্তমানে প্যারিসে বসবাস করেন। বাংলাদেশের চলচ্চিত্রে চিত্রগ্রহণে অবদানের জন্য বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আনোয়ার হোসেন।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft