সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

নতুন বিশ্ব সুন্দরী মেক্সিকোর ভেনেসা পন্সে

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ৬৭ বার পড়া হয়েছে

অবশেষে পাওয়া গেল ২০১৮ সালের সুন্দরীকে। সবাইকে তাক লাগিয়ে বিশ্ব সুন্দরীর মুকুট উঠলো মেক্সিকান সুন্দরীর মাথায়। ২০১৮ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায খেতাব জিতলেন মেক্সিকোর মেয়ে ভেনেসা পন্সে দে লিওন।

শনিবার (৮ ডিসেম্বর) চিনের সায়না সিটিতে অনুষ্ঠিত আসরের ফাইনাল মঞ্চে নাম ঘোষিত বিশ্ব সুন্দরীর। বিশ্বের ১১৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড-২০১৮’র মুকুট জিতে নিলেন ২৬ বছর বয়সী ভেনেসা পন্সে।

১৯৯২ সালের ৭ মার্চ মেক্সিকোতে জন্মগ্রহণ করে ভেনেসা পন্সে দে লিওন। ছোটবেলা থেকেই তিনি শোবিজের সঙ্গে জড়িত। নিজের দেশে নানা রকম সুন্দরী ও মডেল প্রতিযোগতায় নির্বাচিত হয়েছেন তিনি।

৫ ফুট ৭ ইঞ্চি দীর্ঘ এই সুন্দরীর চোখ কালো আর চুল বাদামি রঙ্গের।

ফাইনাল অনুষ্ঠিত হয় সেরা ত্রিশজন বিজয়ীকে নিয়ে। এই তালিকায় ছিলেন বাংলাদেশের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশীও। তিনি সেরা ১২ বাছাইয়ে বাদ পড়েন।

২০১৭ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় খেতাব জিতেছিলেন ভারতের মানুষি চিল্লার। নতুন সুন্দরীর মাথায় বিজয়ীর মুকুট তুলে দেন মানসী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft