1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮ প্রার্থী নির্বাচন করতে পারছেন না

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮ প্রার্থীর প্রার্থিতা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ আপিল বিভাগের চেম্বার কোর্টেও বহাল রয়েছে।
এর মধ্যে রয়েছে বিএনপির ৭ প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী। এর ফলে তাদের আর নির্বাচনে অংশগ্রহণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
প্রার্থীদের করা আপিল আবেদনের শুনানি নিয়ে আজ সুপ্রিমকোর্টে অবকাশকালীন চেম্বার কোর্ট বিচারপতি নুরুজ্জামান ননীর আদালতও হাইকোর্ট আদেশ বহাল রাখে।
বিএনপির মনোনয়ন পেলেও আদালতের আদেশে প্রার্থিতা হারানো প্রার্থীরা হলেন জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার, জয়পুরহাট-১ আসনের মো. ফজলুর রহমান, ঝিনাইদহ-২ আসনের এম এ আব্দুল মজিদ, রাজশাহী-৬ আসনের আবু সাঈদ চাঁদ, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, ঢাকা-১ আসনের প্রার্থী খন্দকার আবু আশফাক ও ঢাকা-২০ আসনের তমিজ উদ্দিন এবং ময়মনসিংহ-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন।
ওই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট উল্লেখিত প্রার্থীদের প্রার্থীতা নিয়ে আদেশ দেয়। এই প্রার্থীরা সবাই উপজেলা চেয়ারম্যান পদে থেকে নির্বাচন করায় হাইকোর্ট তাদের প্রার্থিতা স্থগিত করে রুল জারি করে। এ প্রেক্ষিতে ২৩ ডিসেম্বর তারা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে পৃথক পৃথক আবেদন জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft