1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

২৭ বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরছি: এরশাদ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৩০ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ২৭ বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরছি, পার্টি ছাড়ি নাই। সব নির্ভর করে তোমাদের ওপর। কেউ পার্টি ছেড়ে যেও না, আমাকে প্রতিশ্রুতি দাও।

প্রায় ১৫ দিন পর বৃহস্পতিবার হঠাৎ বনানী কার্যালয়ের সামনে গাড়িতে বসে তিনি এসব কথা বলেন। গাড়িতে বনানী কার্যালয়ে সামনে এলেও কার্যালয়ে প্রবেশ করেননি এরশাদ।

তিনি বলেন, আমার বয়স হয়েছে, চিকিৎসা করতে দেবে না। বাইরে যেতে দেবে না। মৃত্যুকে ভয় করি না। আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আমি এগিয়ে যাব। আমার ব্লাড শর্টেজ রয়েছে, বাসায় যাচ্ছি।

মাত্র কয়েক মিনিটের জন্য কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, তোমাদের কোনও ভয় নেই। জাপা তোমাদের মাঝে বেঁচে থাকবে। জাপা চিরদিন নির্বাচন করেছে, এবারও করবে।

এরশাদ বলেন, পুরনো মহাসচিবকে (এবিএম রুহুল আমিন হাওলাদার) ভালোবাসতাম। নতুন মহাসচিবকে (মসিউর রহমান রাঙ্গা) তোমরা ভালোবেস। সে নতুন, তাকে সাহায্য করো। বেঁচে আছি, বেঁচে থাকব। ২৭ বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরেছি, পার্টি ছাড়ি নাই। সব নির্ভর করে তোমাদের ওপর। কেউ পার্টি ছেড়ে যেও না, আমাকে প্রতিশ্রুতি দাও।

এ সময় এরশাদের কার্যালয়ের সামনে নেতাকর্মীরা স্লোগান দেন। তারা বলেন, এরশাদের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft