1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

হার্ডিঞ্জ ব্রিজে ট্রেনের ছাদ থেকে পড়ে ৩ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে পাকশী হার্ডিঞ্জ ব্রিজে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ৩ জন মারা গেছেন। ছাদ থেকে পড়ে আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাকশী অংশে নিহত দুইজনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-বগুড়ার শিবগঞ্জ উপজেলার শোলগাড়িয়া গ্রামের হাফিজার রহমানের ছেলে আব্দুল হাকিম (১৬) ও একই উপজেলার বিহারহাট গ্রামের জালাল উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২০)। আর কুষ্টিয়ার ভেড়ামারা অংশে নিহত অপরজনের নাম পরিচয় জানা যায়নি।

পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার ভোরে হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুইজন নিহত ও একজন আহত হয়। আহতের নাম শান্ত (১১)। তার বাড়িও শিবগঞ্জে। সকালে খবর পেয়ে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে, কুষ্টিয়া পুলিশ কন্ট্রোম রুমে কর্ত্যবরত জাহিদুল ইসলাম বলেন, কুষ্টিয়ার ভেড়ামারা অংশে একজন মারা গেছে। ছাদ থেকে পড়ে আহত হয়েছেন আরও ৪ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!