1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

সুন্দরগঞ্জে স্কুলছাত্র হত্যার প্রতিবাদে সাদুল্লাপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পশ্চিম খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র এসএসসি পরীক্ষার্থী ও সুন্দরগজ্ঞ উপজেলার দক্ষিন বেকাটারী গ্রামের দুৃলু মিয়ার ছেলে রুবেল (১৫) হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতারসহ তাদের ফাঁসির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালিত হয়।

৫ ডিসেম্বর বুধবার বিকেলে ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করেছে ।

বিক্ষোভ মিছিলটি উপজেলার নলডাঙ্গা বন্দরের বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর তারা নলডাঙ্গা ১নং রেলগেট থেকে কাচারী বাজার পাকা সড়কে ঘন্টাব্যাপী এক মানবন্ধন কর্মসুচী পালন করে। এতে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন , অত্র শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক আবুল বাশার , সহকারী শিক্ষক মোজাহারুল ইসলাম , বিসেম্বর ও রুবেলের সহপাঠি মোশারফ হোসেন । বক্তরা অনতিবিলম্বে রুবেল হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে তাদের ফাঁসির দাবি জানান ।

উল্লেখ্য, গতকাল ৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে পারিবারিক কলহের জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা লাটি সোটা ও দেশীয় ধারালো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রুবেলের বাড়ীতে অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ী ভাবে কোপাতে থাকে । এতে রুবেল গুরুতর আহত হয় । ওইদিনই স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয় । পরের দিন আজ ৫ ডিসেম্বর বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , এ ব্যাপারে নিহত রুবেলের পিতা বাদী হয়ে জাহিদুল ইসলাম জাহিদ কে প্রধান আসামী করে ১৬ জনের নাম এজাহারে উল্লেখ পূর্বক আরও ১৫/১৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে থানায় একটি হত্যা মামলা রুজু করেছেন। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft