1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

সুন্দরগঞ্জে উত্তর বেকাটারী গ্রামে দু’পক্ষের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত : আহত ৮

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ৭৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রুবেল মিঞা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের ৮ জন।

স্থানীয়রা সূত্রে জানা যায়,আজ বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মিঞার মৃত্যু হয়। নিহত রুবেল উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামের দুলু মিঞার পুত্র।

এরআগে গতকাল ৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে দুলু মিঞার বাড়ির পাশ দিয়ে প্রতিবেশী আমীর উদ্দীনের পুত্র আব্দুল জব্বার ধানের আটি নিয়ে আসতে থাকলে দুলু মিঞা ও তার লোকেরা বাঁধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে যায়। এ ঘটনায় রুবেল মিঞাসহ উভয়পক্ষের ৮ জন আহত হলে স্বজনরা আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। উভয় পক্ষের আহতরা হলেন, দুুুলু মিঞা, তার মা খাতিমন বিবি, স্ত্রী গোলেনুর বেগম, রেজাউল আলম, আজাদ মিঞা, আজাদ মিঞার মা আমেনা বেগম ও আলমগীর হোসেন।

এদিকে,আজ ভোরে রুবেল মিঞার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রেজাউলগং ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ সুযোগে তাদের ঘর-বাড়ি, গরু-ছাগল, ধান- চালসহ ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দুলু মিঞা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft