1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

সুন্দরগঞ্জের চাঞ্চল্যকর এমপি লিটন হত্যা মামলার প্রধান আসামী সাবেক এমপি আব্দুল কাদের খানের মনোনয়ন বৈধ

  • আপডেট হয়েছে : রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ৯২ বার পড়া হয়েছে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে চাঞ্চল্যকর এমপি লিটন হত্যা মামলার প্রধান আসামী ও জাতীয় পার্টির সাবেক এমপি কর্নেল (অবঃ) আব্দুল কাদের খানের মনোনয়ন পত্র বৈধ থাকায় নির্বাচনের অনুমোদন পেয়েছে। আজ রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা এই কথা বলেন।

কর্নেল (অবঃ)ডাঃ আব্দুল কাদের খানের স্ত্রী ডাঃ নাসিমা খাতুন সাংবাদিকদের বলেন, আমার স্বামীর নির্বাচনে অংশ গ্রহনের জন্য নিয়মতান্ত্রিকভাবে আদালতের অনুমতি নেওয়া হয়েছে।

এর আগে গত মাসের ২৩ তারিখ মনোনয়ন পত্র সংগ্রহ করেন এবং ওই মাসের ২৯ তারিখ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সেবাষ্টিন রেমার কাছে জমা দেন কর্নেল (অবঃ) ডাঃ আব্দুল কাদের খানের স্ত্রী ডাঃ নাসিমা খাতুন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সর্বানন্দ গ্রামের নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে। এ ঘটনায় লিটনের বড় বোন ফাহমিদা কাকলি বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলায় কাদের খাঁনসহ আট জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেয় পুলিশ। বর্তমানে কাদের খাঁনসহ চার্জশিটভুক্ত সাত আসামি জেলা কারাগারে রয়েছেন। অপর আসামি চন্দন ভারতে আটক রয়েছে। তাকে দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft