1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

সুদানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

সুদানে সরকারবিরোধী বিক্ষোভে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বুধবার থেকে রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ করছে সুদানের হাজার হাজার নাগরিক। এসব বিক্ষোভে পুলিশের হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন। সরকারের তরফে ১৯ জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৩৭ জন নিহত হওয়ার খবরকে ‘বিশ্বাসযোগ্য’ আখ্যা দিয়েছে।

বৃহস্পতিবার দেশটির রষ্ট্রিীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে সরকারি মুখপাত্র বশারা জুমা বলেন, নিরাপত্তা বাহিনীর দুইজন সহ মোট ১৯ জন প্রাণ হারিয়েছেন। এর আগে ৯ জন মৃতু্যর কথা নিশ্চিত করছিল সরকার।

এর আগে বৃহস্পতিবার ধর্মঘট ডাকে সুদানের সাংবাদিকদের একটি সংগঠন। ‘সুদানিজ জার্নালিস্টস নেটওয়ার্ক’ নামের সংশ্লিষ্ট সংগঠনটি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে কাজ করে। তাদের অভিযোগ, সরকার হরহামেশা সাংবাদিকদের হয়রানির লক্ষ্যবস্তু বানায়।

‘সুদানিজ জার্নালিস্টস নেটওয়ার্ক’ বলেছে, ‘বিক্ষোভকারীদের ওপর সরকারি দমন-পীড়নের প্রতিবাদে আমরা ডিসেম্বরের ২৭ তারিখ থেকে ধর্মঘটের ঘোষণা দিচ্ছি।’ তারা আরও জানিয়েছে, সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরকারের বর্বরচিত আঘাতের প্রতিবাদ করাও এই ধর্মঘটের লক্ষ্য। তারা সুদান সরকারের বিরুদ্ধে সেন্সরশিপ আরোপ করা থেকে শুরু করে পত্রিকা জব্দ করার মতো কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন।

আল জাজিরা লিখেছে, সুদানের ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি’ নামের সরকারি সংস্থাটি অত্যন্ত শক্তিশালী। তারাই বর্তমানে সরকার বিরোধীদের দমন-পীড়নের নেতৃত্ব দিচ্ছে। এ সংস্থাটি যখন তখন প্রকাশিত নিবন্ধের বিষয়ে আপত্তি জানিয়ে সংবাদপত্র জব্দ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!