1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সুকির পুরস্কার প্রত্যাহার করে নিচ্ছে দ. কোরীয় ফাউন্ডেশন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

মিয়ানমারের কার্যত নেতা অং সান সুকিকে ২০০৪ সালে দক্ষিণ কোরিয়ার অন্যতম মানবাধিকার সংগঠনের দেয়া পুরস্কার তারা প্রত্যাহার করে নেবে। সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে অমানবিক নির্যাতনের ব্যাপারে তার উদাসীনতার কারণে তারা এটি তুলে নিচ্ছে। মঙ্গলবার আয়োজকরা একথা জানান।
সামরিক জান্তার হাতে গৃহবন্দি থাকায় সুকি ওই সময় গোয়াংঝু মানবাধিকার পুরস্কার গ্রহণ করতে পারেননি।
তার দল মিয়ানমারের ক্ষমতা গ্রহণের পর শান্তিতে নোবেল জয়ী এ নেত্রী স্টেট কাউন্সিলরের উপাধি পান। কিন্তু রোহিঙ্গাদের ওপর চরম নৃশংসতা চলাকালে গণতন্ত্রের পক্ষের এক সময়ের সদা সোচ্চার থাকা এ নেত্রী একেবারে উদাসীন থাকায় তাকে জোরালোভাবে অভিযুক্ত করা হচ্ছে।
জাতিসংঘ সতর্ক করে বলেছে, মুসলিম সংখ্যালঘুদের লক্ষ্য করে চালানো গণহত্যা এখনও অব্যাহত রয়েছে।
মেমোরিয়েল ফাউন্ডেশনের মুখপাত্র চো জিন-তায়ে এএফপি’কে বলেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার ব্যাপারে তার উদাসীনতা এ পুরস্কারের মূল্যবোধ পরিপন্থী।’
তিনি আরো জানান, এরফলে ফাউন্ডেশনের বোর্ড সোমবার সুকির এ পুরস্কার প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft