1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেটে ৩টি মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হযরত শাহজালাল (র.), হযরত শাহ পরান (র.) এবং হযরত গাজী বোরহানউদ্দিন (র.) এর মাজার জিয়ারত করেছেন।
তাঁর নির্বাচনী সফরের দ্বিতীয় পর্যায়ে আজ সকালে দিনব্যাপী সফরে এই বিভাগীয় শহরে এসে শেখ হাসিনা প্রথমে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন।
তিনি এখানে কিছুসময় অবস্থান করে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
পরে নগরীর অদূরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরান (র.) এবং হযরত গাজী বোরহানউদ্দিন (র.) এর মাজার জিয়ারত করেন।
তিনি সেখানেও কোরআন তেলাওয়াত এবং ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এবং মেসবাহউদ্দিন সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হুসেইনসহ সিলেট মহানগর এবং জেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বৃহত্তর সিলেটের সকল সংসদ সদস্য প্রার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন।
এই তিনটি মাজার জিয়ারতে যাবার সময় রাস্তায় দু’ধারে দন্ডায়মান হাজার হাজার জনতা প্রধানমন্ত্রীকে ্েশ্লাগান এবং করতালির মাধ্যমে শুভেচ্ছা জানান।
আওয়ামী লীগ সভাপতি দুপুর আড়াইটার সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft