1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাহস থাকলে আমাকে গ্রেপ্তার করুন: ড. কামাল

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ৩৫ বার পড়া হয়েছে

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের বিশ্বাস ভেঙ্গে গেছে। তিনি বলেন, পুলিশকে জনগণের ওপর লেলিয়ে দেয়া হয়েছে। পুলিশকে থামান। সাহস থাকলে আমাকে গ্রেপ্তার করুণ।

আজ বুধবার মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার ফেডারেশন এর আয়োজনে
সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ড. কামাল বলেন, নির্বাচনের নামে প্রহসন চলছে। নির্বাচনের বিশ্বাস ভেঙ্গে গেছে। দেশের যে অবস্থা, তাতে ভোটের অধিকার নিয়ে এখনো আমি সঙ্কিত। তিনি বলেন, নির্বাচনের এখনো দশ দিন বাকি আছে।

ভালো ভোট না হলে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। এসময় কামাল নির্বাচন কমিশনের উদ্যেশ্যে বলেন, পুলিশকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে নির্দেশ দিন।

তিনি বলেন, স্বাধীনতার ৪৭ বছরে বিচার বিভাগসহ সবগুলো প্রতিষ্ঠান নানা ভাবে ধ্বংস করা হয়েছে। মানবাধিকার বলে কিছুই নেই। আপনারা বিবেকবান হয়ে সংবিধানের আলোকে দায়িত্ব পালন করেন।

তিনি বলেন, সংবিধান পরিপন্থীভাবে পুলিশ গনগ্রেপ্তার করছে। দেশে সুশাসন আছে যে বলছে, সে মিথ্যুক। এসব কথার জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft