1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সারা দেশে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
  • ৩৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নোয়াখালী-৫ আসনে দলটির প্রার্থী ওবায়দুল কাদের বলেছেন, ‘আজকে সারা দেশে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। ভালো একটা নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে ভোটারদের অচিন্তনীয় এবং অবিশ্বাস্য উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। আমি আমার নির্বাচনী এলাকায় যে গণজোয়ার ছিল আজকেও তার প্রতিফলন দেখেছি।’

রোববার সন্ধ্যা ৬টার দিকে ফেনীর মহিপালে ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কিছু কিছু বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত সংঘাত সংঘর্ষ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরাই আক্রান্ত হয়েছি। এ পর্যন্ত নির্বাচনী সহিংসতায়, নাশকতায় যারা মৃত্যুবরণ করেছে এর বেশিরভাগই আওয়ামী লীগের নেতা-কর্মী। কাজেই আমাদেরকেই টার্গেট করে হামলা পরিচালিত হয়েছে। তারা আগে থেকেই জানতো এই নির্বাচনে তাদের জয় লাভের সম্ভাবনা নেই। পরাজয় যে নিশ্চিত সেটা ঐক্যফ্রন্টের নেতারা ভালোভাবেই উপলব্ধি করেছে। এটা তাদের ফোনালাপে কিছুটা পরিষ্কার হওয়া যায়। তাদের মধ্যে একটা হতাশার সুর দেশবাসী লক্ষ্য করেছে।’

নির্বাচনে মহাজোট বিজয়ী হবে বলে প্রত্যয় ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘এখন পর্যন্ত গণনা চলছে। এই গণনায় মনে হচ্ছে, আমরা একটা ভূমিধস বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি। সুনিশ্চিত বিজয়ের পথে মহাজোট এগিয়ে যাচ্ছে।’

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তোলা ২২০টি আসনে অনিয়মের অভিযোগের বিষয়ে কাদের বলেন, ‘এটা তার ব্যক্তিগত মতামত হতে পারে। এখানে দেশি বিদেশি পর্যবেক্ষকরা আছেন, সাংবাদিকরা আছেন, নির্বাচন কমিশন আছে। কাজেই একটা দলের মহাসচিবের বক্তব্য, যার দল নির্বাচনে নিশ্চিতভাবেই পরাজিত হতে যাচ্ছে তিনি এই ধরণের মন্তব্য করবেন এটাই তো স্বাভাবিক।’

বিএনপি প্রার্থীদের ভোট বর্জনের বিষয়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের মহাসচিব নিজেই বলেছেন যে প্রার্থীরা ভোট বর্জন করেছেন এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এখন তাদের ৫১ জন প্রার্থী দলীয় সিদ্ধান্ত ছাড়া কেন ভোট বর্জন করলেন এটা তাদের নিজেদের ব্যাপার। এটা নিয়ে আমাদের কোনো কিছু মন্তব্য করার নেই।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft