1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র

সাম্প্রদায়িক শক্তিকে প্রত্যাখ্যান করবে দেশবাসী: কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক শক্তির ধারক হচ্ছে বিএনপি। বিজয়ের মাসে এই সাম্প্রদায়িক শক্তিকে প্রত্যাখ্যান করে দেশবাসী নৌকার বিজয় নিশ্চিত করবে।

আজ শুক্রবার সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, আজ থেকে ৪৭ বছর আগে ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় যখন নিশ্চিত, ঠিক সে সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকাররা হাজার হাজার শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। তাদের ওপর চালায় নির্মম-নিষ্ঠুর নির্যাতন আর নারকীয় হত্যাযজ্ঞ।

বিএনপিকে সাম্প্রদায়িকতার ধারক হিসেবে আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘৩০ ডিসেম্বর বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষেই রায় দিবে, স্বাধীনতার আদর্শের পক্ষেই রায় দিবে। সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ, এই বিষবৃক্ষ আগামী নির্বাচনে পরাজিত হবে।

এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দেশের সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে শ্রদ্ধা জানান সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর বিশেষ দ্যূত ও মন্ত্রীরা। এ সময় তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft