1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১২৩ ভাগ বেতন বাড়িয়েছি : প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের আমলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা তুলে ধরে বলেছেন, আমরা কর্মকর্তাদের কথা বিবেচনা করে তারা যেন সুখে-শান্তিতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পারে সে বিষয়টি মাথায় রেখে কর্মকর্তা-কর্মচারীদের ১২৩ ভাগ বেতন বৃদ্ধি করেছি, যা পৃথিবীর কোনো দেশে এ ধরনের নজির নেই।

তিনি বলেন, আগে প্রশাসনে প্র‌মোশন পদ্ধতিতে প্রচন্ড জটিলতা ছিল। এখন সে জটিলতা কেটে গেছে। আমরা ক্ষমতায় থাকার সময় যেভাবে পদোন্নতি দিয়েছি অতীতের কোনো সরকার এভাবে পদোন্নতি দিতে পারেনি।

বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি শাহবাগে আয়োজিত বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে চলমান ১০৭তম, ১০৮তম ও ১০৯তম আইন এবং প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

অনুষ্ঠা‌নে বক্তব্য রা‌খেন জনপ্রশাসন প্র‌তিমন্ত্রী ইসমত আরা সা‌দেক ও জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের স‌চিব ফ‌য়েজ আহমদ। স্বাগত বক্তব্য রা‌খেন বি‌সিএস প্রশাসন একা‌ডেমির রেক্টর মোশাররফ হো‌সেন।

প্র‌শিক্ষ‌ণে অংশগ্রহণকা‌রীদের ম‌ধ্যে প্র‌তি‌ক্রিয়া ব্যক্ত ক‌রে বক্তব্য রা‌খেন রেক্টর অ্যাওয়ার্ডপ্রাপ্ত স ম আজহারুল ইসলাম স‌নিক, শরীফ আসিফ রহমান ও মুশা‌রেফ হুসাইন। অনুষ্ঠা‌নে প্রধানমন্ত্রী প্র‌শিক্ষ‌ণে অংশগ্রহণকারী‌দের ম‌ধ্যে সনদ বিতরণ ক‌রেন। প্রধানমন্ত্রী‌কে বই ও শু‌ভেচ্ছা স্মারক প্রদান ক‌রেন বি‌সিএস প্রশাসন একা‌ডেমির রেক্টর মোশাররফ হো‌সেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনের নবীন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ‌কের প্রশাস‌নের নবীন কর্মকর্তারা হ‌লেন ২০৪১ সা‌লের সৈ‌নিক। ২০৪১ সা‌লের বাংলা‌দেশ কেমন হ‌বে-এটা আপনা‌দেরই নির্মাণ কর‌তে হ‌বে।’

তি‌নি ব‌লেন, ‘আপনারা যখন বি‌ভিন্ন জেলায় দা‌য়িত্ব পালন কর‌বেন তখন কোন জেলায় কী উৎপাদন হয় বা কোন ফস‌লের সম্ভাবনা বেশি তার প্রতি গুরুত্ব দে‌বেন। আপনারা নি‌বে‌দিত প্রাণ হ‌য়ে কাজ কর‌লে বাংলা‌দেশেএগিয়ে যা‌বে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব‌লেন, ‘আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। এদেশের জনগণের টাকায় আপনাদের বেতন দেয়া হয়। আপনারা যখন যে জায়গায় দা‌য়িত্ব পালন করবেন, যে জেলায় কাজ করবেন, সেখানকার জনগণকে মূল্যায়ন করবেন। সেখানকার জনগণকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন করবেন।’

প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘রাষ্ট্রপরিচালনায় যারা দায়িত্ব পালন করবেন তাদের অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। আমি আপনা‌দের জন্য শুধু দে‌শে নয়, বি‌দেশ থে‌কেও প্র‌শিক্ষণ দি‌য়ে আনতে চাই।’

তিনি বলেন, ‘প্রশিক্ষণ শেষে আপনারা কর্মস্থলে ফিরে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। আমরা চাই একদম তৃণমূল পর্যায় থেকে বাংলাদেশে উন্নয়ন হোক।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যদিও আমাদের সময় শেষ তারপরও কিছু কিছু দিকনির্দেশনা দিয়ে গেলাম যেন এই নির্দেশনাগুলো বাস্তবায়ন করা হয়। এই নির্দেশনাগুলো আপনারা প্রশাসন থেকে বাস্তবায়ন করলে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের দারিদ্র্যের হার এখন আছে ১৮ ভাগ। আর আমাদের দারিদ্র্যের হার ২২ ভাগ। আগামী ২০২১ সাল নাগাদ আমরা দারিদ্র্যের হার ১৬ শতাংশে নামাতে চাই। যদিও যুক্তরাষ্ট্র অনেক বড় রাষ্ট্র, তাদের সঙ্গে আমরা প্রতিযোগিতা করতে পারব না, তারপরও আমাদের ভাবনা যুক্তরাষ্ট্র থেকে এক শতাংশ কম রাখব দারিদ্র্য হার।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft