1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব তরুণ প্রজন্মকেই দিতে হবে : স্পিকার

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮
  • ৩৩ বার পড়া হয়েছে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতৃত্ব তরুণ প্রজন্মকেই দিতে হবে।
আজ সোমবার পীরগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ছাত্রলীগের কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপুর্ব উন্নয়ন হয়েছে। ছাত্রসমাজ, শিক্ষকসমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় যে ব্যাপক উন্নয়ন হয়েছে।
স্পিকার বলেন, তরুণ প্রজন্ম, যুবসমাজ দেশের জনগোষ্ঠির বড় অংশ। আর ছাত্রলীগের বিশাল কর্মীবাহিনী সেই প্রজন্মেরই প্রতিনিধিত্ব করছে। কাজেই আগামী দিনের নেতৃত্ব বাংলাদেশকে ২০৪১ সালের মধ্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে যে কাজ প্রধানমন্ত্রী করে যাচ্ছে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।
তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের রুপকার সজীব ওয়াজেদ জয় তথ্যপ্রযুক্তিতে অভূতপুর্ব বিপ্লব ঘটিয়েছেন। এর সুবিধা আজকের যুবসমাজ, ছাত্রলীগসহ তরুণ সমাজ সবচেয়ে বেশী কার্যকরভাবে পাচ্ছে। সকলের হাতে মোবাইল, ইন্টারনেট, ওয়াইফাইসহ তথ্য প্রযুক্তির সব ধরনের সুযোগ সুবিধা সবার হাতে সম্প্রসারিত হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সহসভাপতি ছায়াদত হোসেন বকুল, সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু ও শিল্পপতি ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্ত উপস্থিত ছিলেন।
এর আগে স্পিকার উপজেলা পরিষদ হলরুম চত্বরে ছাত্রলীগ ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের ব্যানারে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় উপজেলা চত্বরে ছাত্রলীগের গণসংযোগ ও মিছিলে অংশ নেন। পরে তিনি উপজেলা ১২ নং মিঠিপুর ইউনিয়নে গণসংযোগ ও বিভিন্ন পথসভায় বক্তৃতা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft