1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

রোহিঙ্গাদের ওপর নৃশংসতার ঘটনায় আইসিসিতে ইইউর গভীর উদ্বেগ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মায়ানমারে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

একইসঙ্গে মায়ানমারে সেনাদের নৃশংসতার দায়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্দেশনার জন্য আইসিসির কাছে দাবি জানিয়েছে ইউরোপীয় দেশগুলো।

১২৩টি সদস্য দেশের অংশগ্রহণে অনুষ্ঠানরত আইসিসির ১৭তম সাধারণ সভায় ইউরোপীয় ইউনিয়ন গত বুধবার এ দাবি জানায়।

জেনেভার কূটনৈতিক সূত্রগুলো বৃহস্পতিবার জানিয়েছে, ২৮ দেশের ইউরোপীয় জোটের কয়েকটি দেশের প্রতিনিধিরা রোহিঙ্গাদের ওপর সংগঠিত নৃশংসতার অপরাধ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন। এর ফলে সপ্তাহব্যাপী ওই অধিবেশনের প্রথম দিনেই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রবল চাপ ও নিন্দার মুখে পড়েছে মায়ানমার।

রোম সনদে স্বাক্ষরকারী দেশ না হলেও মায়ানমার এই প্রথম আইসিসি’র সাধারণ সভায় যোগ দিতে আবেদন করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত চাপের কারণে মায়ানমার অধিবেশনে যোগ দিতে চাইছে বলে নেদারল্যান্ডসের কূটনীতিক সূত্রগুলো মনে করছে।

গত বছরের ২৪ আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমার সেনাবাহিনী অভিযান শুরু করে। এ সহিংস অভিযানের পরিপ্রেক্ষিতে সাত লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

বিভিন্ন সময় সহিংসতার শিকার আরো চার লাখ রোহিঙ্গা তার আগে থেকেই বাংলাদেশের কক্সবাজারে অবস্থান করছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশিত এক রিপোর্টে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর নির্মম অভিযানকে প্রথমবারের মতো গণহত্যা বলে অভিহিত করে জাতিসংঘের একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।

রিপোর্টে বলা হয়, গণহত্যার উদ্দেশ্যেই ওই অভিযান চালানো হয়েছিল। সেই সঙ্গে গণহত্যার জন্য সেনাপ্রধান মিং অং হ্লাইংসহ মায়ানমার সেনাবাহিনী শীর্ষ ছয় কর্মকর্তাকে দায়ী করে তাদেরকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে সুপারিশ জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft