1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

রাজধানীতে ছেলের মৃতদেহ নিয়ে বাবার আত্মসমর্পণ- যা জানা গেছে

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

ঢাকার বাংলামোটরের একটি বাড়ি ঘিরে কয়েক ঘণ্টা জিম্মি পরিস্থিতির পর অবশেষে সন্তানের মৃতদেহ নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক বাবা।

দুপুর ১টা ৫০ মিনিটে কাফনে মোড়ানো সন্তানের মৃতদেহ নিয়ে দোতলা থেকে নীচে নেমে আসেন বাবা নুরুজ্জামান কাজল। খবর বিবিসির।

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানিয়েছেন, বাবা এবং জীবিত শিশুটিকে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত শিশুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে- সেটা জানার পরে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে পুলিশ জানিয়েছিল, বাসার ভেতরে একজন ব্যক্তি তার দুই সন্তানকে নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছেন।

পুলিশ বারবার অনুরোধ করার পরেও তাদের ভেতরে ঢুকতে দেয়া হয়নি।

পুলিশের কর্মকর্তারা বলছেন, তখন অন্য ছেলে গলায় ছুরি ধরে নুরুজ্জামান কাজল বলেছিলেন, তাকে ধরার চেষ্টা করা হলে ক্ষতি হয়ে যাবে।

স্থানীয় একটি মাদ্রাসার একজন খাদেমও তার সঙ্গে আটকা পড়েন।

তিনি বলেছেন, ‘আপনাদের কারো সাহায্য লাগবে না, আপনারা কেন এসেছেন? আপনারা চলে যান।’ সেই সময় থেকে পুলিশ, র‌্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাড়িটি ঘিরে রাখে।

এরপর পুলিশের কর্মকর্তারা বাইরে থেকে তাকে বোঝানোর চেষ্টা করলেও, তিনি ভেতর থেকে দরজা বন্ধ করে রাখেন।

এ সময় বাংলামোটর এলাকায় অসংখ্য উৎসুক মানুষ ভিড় করে। তবে দুপুরের পর তিনি নিজে থেকেই বের হয়ে আসেন।

পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৮টার দিকে স্থানীয় মসজিদের একজন মৌলভীকে দোয়া করানোর জন্য ওই ব্যক্তিকে ভেতরে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে একটি শিশুকে অচেতন এবং সাদা কাপড় জড়ানো অবস্থায় দেখতে পান।

পরে তিনি বেরিয়ে এসে শাহবাগ পুলিশকে জানানোর পর পুলিশ বাড়িতে প্রবেশের চেষ্টা করে। কিন্তু তাদের ঢুকতে দেয়া হয়নি।

পুলিশ বলছে, দোতলা এই বাড়ির দ্বিতীয় তলায় দুই সন্তানকে নিয়ে বাস করেন নুরুজ্জামান কাজল। শিশু দুটির একজনের বয়স পাঁচ, আরেকজনের বয়স প্রায় তিন বছর বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসাইন সরদার বলছেন, ‘এই ব্যক্তি মানসিকভাবে খানিকটা অসুস্থ বলে আমরা জানতে পেরেছি। এই কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। তবে দুই সন্তান তার সঙ্গেই বসবাস করতো।’

নুরুজ্জামান কাজল এর আগে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft