1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

মুম্বাইয়ে হাসপাতালে আগুনে ৮ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় মাস বয়সী এক শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত দেড়শ মানুষ।

দেশটির বার্তাসংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার পর সরকারিভাবে পরিচালিত ‘ইএসআইসি কামগার’ নামক হাসপাতালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই ঘটনায় সোমবারই ছয়জনের মৃত্যু হয়। আর মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে আরো দুইজনের মৃত্যু হওয়ায় অগ্নিকাণ্ডে আটজন মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ছয় মাস বয়সী একটি শিশু থাকার তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়ার পরপরই ১০টি অগ্নিনির্বাপক গাড়ি দ্রুত ছুটে যায়। এরপর ওই হাসপাতালের রোগীদের নিকটস্থ কুপার হাসপাতাল, হলি স্পিরিট হাসপাতাল, পি ঠাকচেরি ট্রমা হাসপাতাল, সেভেন হিলস হাসপাতাল, সিদ্ধার্থ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।

মুম্বাইয়ের মেয়র ভি মহাদেশ্বর বলেছেন, ‘অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। মহারাষ্ট্র শিল্প উন্নয়ন করপোরেশন (এমআইডিসি) অগ্নিকাণ্ড নিরীক্ষার জন্য দায়ী। তারা অগ্নিকাণ্ড নিরীক্ষা করেছে কি-না, সেব্যাপারে তদন্ত করা হবে।

তবে এমআইডিসির উপ-প্রধান এমডি ওগলে বলেছেন, ১৫ দিন আগে অগ্নি-নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ হয়েছিল হাসপাতালটি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft