1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

মনোনয়ন বাতিল হলো আলোচিত যে পাঁচ প্রার্থীর

  • আপডেট হয়েছে : রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি আসন থেকে জমা দেয়া মনোনয়ন প্রত্যাশীদের ৩ হাজার ৫৬টি মনোনয়নপত্রের যাচাই-বাছাই প্রক্রিয়ার নির্ধারিত দিন ছিল আজ রোববার (২রা ডিসেম্বর)। প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে শুরু করেছে নির্বাচন কমিশন। খবর বিবিসি।

এই পর্যন্ত পাওয়া খবরে অনেক প্রার্থীই যাচাই-বাছাইয়ে টিকে গেছেন, আবার অনেকে এই ধাপেই ঝরে পড়েছেন। ঝরে পড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন দেশের সাম্প্রতিক সময়ের আলোচিত পাঁচ প্রার্থী। তারা হলেন:

১. খালেদা জিয়া
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ফেনী-১ আসনে। বগুড়া-৬ এবং বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্রও বাতিল হয়েছে।

২. গোলাম মাওলা রনি
পটুয়াখালী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার।

পটুয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মতিউল ইসলাম চৌধুরী জানান, ‘হলফনামায় প্রার্থীর স্বাক্ষরে একজন আইনজীবীর প্রত্যয়ন দরকার হয়। তার হলফনামায় স্বাক্ষরও ছিল না এবং যেই আইনজীবীর নাম উল্লেখিত ছিল তাকে যোগাযোগ করে পাওয়া যায়নি।’

৩. আশরাফুল আলম ওরফে হিরো আলম
বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নেয়া আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

বগুড়ার রিটার্নিং অফিসার সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনী আসনের মোট ভোটারের ১ শতাংশের সমর্থনের প্রমাণ হিসেবে ঐ ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সম্বলিত যেই পত্র মনোনয়নপত্রের সাথে জমা দিতে হয়, তা প্রদান করতে ব্যর্থ হওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়েছে মি. আলমের।

৪. রেজা কিবরিয়া
হবিগঞ্জ-১ আসন থেকে গণফোরাম মনোনীত প্রার্থী ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া; তার মনোনয়নপত্রও বাতিল হয়েছে।
ব্যাংকের ক্রেডিট কার্ডের পাওনা বাকি থাকায় মনোনয়নপত্র বাতিল হয়েছে মি. কিবরিয়ার।

৫. ইমরান এইচ সরকার
কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেয়া গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক পারভিন সুলতানা জানান, ‘মনোনয়ন পত্রের সাথে ১% সমর্থকের সমর্থনের প্রমাণ দাখিল করতে না পারায় মি. সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’

মনোনয়নপত্র এখনো বাছাই চলছে। সময়ের সাথে সাথে এই পাতাটি আরো আপডেট করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft