1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৮২ জনের আপিল

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আজ প্রথম দিনে ৮২ জন আপিল করেছেন।
রোববার মনোনয়নপত্র বাছাইয়ে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল এবং ২ হাজার ২৭৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ এই ৮২ জন নির্বাচন কমিশনে আপিল করেন।
আপিলকারীদের মধ্যে রয়েছেন, সাবেক মন্ত্রী মীর নাছির, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি।
অন্য আপিলকারিদের মধ্যে রয়েছেন-ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নবাব মোহাম্মদ শামছুল হুদা, বগুড়া-৭ আসনের খোরশেদ মিলটন, খাগড়াছড়ির আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, ঝিনাইদাহ-১ আসনের আব্দুল ওয়াহাব, ঢাকা-২০ আসনের তমিজউদ্দিন, সাতক্ষিরা-২ আসনের মোহাম্মদ আফসার আলী, কিশোরগঞ্জ-২ আসনের মো. আখতারুজ্জামান, চাপাইনবাবগঞ্জ-২ আসনের মো. তৈয়ব আলী, মাদারীপুর-৩ আসনের মো. আব্দুল খালেক, দিনাজপুর-২ আসনের মোকারম হোসেন, ঝিনাইদাহ-২ আসনের লেফটেন্যান্ট (অব.) আব্দুল মজিদ, দিনাজপুর-৩ আসনের সৈয়দ জাহাঙ্গীর আলম, জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার, পটুয়াখালী-৩ আসনের মো. শাহাজাহান, পটুয়াখালী-১ আসনের মো. সুমন, দিনাজপুর-১ আসনের পারভেজ হোসেন, মাদারীপুর-১ আসনের জহিরুল ইসলাম মিন্ট, সিলেট-৩ আসনের কাইয়ুম চৌধুরী, ঠাকুগাঁও-৩ আসনের এসএম খলিলুর রহমান ও জয়পুরট-১ আসনের মো. ফজলুর রহমান ও বগুড়া-৪ আসনের হিরো আলম।
৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দেয়া যাবে। ৬ থেকে ৮ ডিসেম্বর শুনানি করে আবেদন নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft