1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

ভুয়া সংবাদ প্রচার ও অপপ্রচার হলে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার থেকে সোশ্যাল মিডিয়া নজরদারি করবে নির্বাচন কমিশন (ইসি) ।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে অপপ্রচার ও ভুয়া সংবাদ প্রচার রোধে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে। বিটিআরসি, পুলিশ, সিআইডি, র‌্যাব, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা, দপ্তরের প্রতিনিধিরা আজ বৈঠকে উপস্থিত ছিলেন।

গতকাল রবিবার নির্বাচনে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান ।

নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া সংবাদ প্রচার এবং অপপ্রচার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনের মামলা দায়ের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ইসি নিজস্ব টিম দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, প্রশাসন ইতিমধ্যে ২৪ ঘণ্টা মনিটরিং শুরু করেছে। আমরাও সোমবার থেকে মনিটরিং করবো।

এজন্য আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শাখার (আইসিটি) কর্মকর্তাদের সমন্বয়ে একটি নিজস্ব মনিটরিং টিম করা হবে। এই টিমও প্রশাসনের টিমের পাশপাশি কাজ করবে। এছাড়া থাকবে গোয়েন্দা নজরদারিও।

তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় যেন নির্বাচন কেন্দ্রীক অপব্যবহার না হয়। কোনো প্রোপাগান্ডা যেন কেউ না চালাতে পারে, সে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

কেউ যদি প্রোপাগান্ডা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে আমরাও দেখবো, ওরাও দেখবে। ডিজিটাল সিকিউরিটি আইন ও অন্যান্য আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয় না করতে সচেতনতা সৃষ্টির ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আমরা বিজ্ঞাপনও প্রচার করবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি কেউ যেন নির্বাচন নিয়ে কোনো ভুয়া সংবাদ প্রচার না করতে পারে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে কেউ যাতে ফেক নিউজ না করে। ফেক নিউজের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft