1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভুয়া খবরের দায়ে ১৫টি ফেসবুক পেজ ও একাউন্ট বন্ধ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা বাংলাদেশে তাদের প্ল্যাটফর্মে ৬টি একাউন্ট এবং ৯টি পেজ বন্ধ করে দিয়েছে।

ফেসবুক বলছে, এগুলোতে বাংলাদেশের সরকারের সমর্থনে বিভিন্ন কনটেন্ট পোস্ট করা হচ্ছিল, এবং এর সাথে সরকার-সংশ্লিষ্ট কিছু লোকের সম্পর্ক আছে।

ফেসবুক নিউজরুমের এক রিপোর্টে বলা হয়, এক তদন্তের পর ‘সমন্বিতভাবে ভুয়া কার্যক্রমে লিপ্ত থাকার’ দায়ে এই ১৫টি পেজ ও একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

একাউন্টগুলোর মধ্যে বিবিসি বাংলার মতো দেখতে একটি নকল একাউন্টও রয়েছে। এতে যে ওয়েব ঠিকানা দেয়া হয় তা হলো BBC-BANGLA.COM ।

আরেক একাউন্টের নাম বিডিএসনিউজটুয়েন্টিফোর ডট কম – যা দেখলে অনেকের বিডিনিউজটুয়েন্টিফোর ডট কম বলে ভুল হতে পারে।

ন্যাথানিয়েল গ্লাইশারের এক রিপোর্টে বলা হয়, অনলাইন গোয়েন্দা কোম্পানি গ্রাফিকার কাছ থেকে খবর পাবার পর তদন্ত করে ফেসবুক দেখতে পায় যে – বন্ধ করে দেয়া ওই পেজগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন তা কিছু স্বাধীন সংবাদ প্রতিষ্ঠানের মতোই দেখায়।

রিপোর্টটি বলছে, “এ ছাড়া এই পেজগুলোতে সরকারে সমর্থনে এবং বিরোধীদলের বিপক্ষে নানা ‘কনটেন্ট’ পোস্ট করছিল।”

“আমাদের তদন্তে আভাস পাওয়া যায় যে এই কার্যক্রমের সাথে বাংলাদেশের সরকারের সাথে সংশ্লিষ্ট কিছু লোকের সম্পর্ক আছে” – বলা হয় ওই প্রতিবেদনে। সূত্র-বিবিসি বাংলা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft