1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিরোধীদলের প্রার্থী ও সমর্থকদের গ্রেপ্তারের ঘটনা উদ্বেগজনক: জাতিসংঘ

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতা ও বিরোধী দলীয় প্রার্থীদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক শুক্রবার তার নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এর আগেও বলেছি, বাংলাদেশে যা ঘটছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। বাংলাদেশে যে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটছে এবং বিরোধীদলের প্রার্থী ও সমর্থকদের গ্রেপ্তার করা হচ্ছে তা উদ্বেগজনক।’

এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র।

তিনি বলেন, ‘সরকারের দায়িত্ব হচ্ছে- বাংলাদেশের নাগরিকরা যাতে এই বিশ্বাস রাখতে পারে যে তারা নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এটা নিশ্চিত করা। আইনশৃঙ্খলা বাহিনীকেও এটা নিশ্চিত করতে হবে।’

সুশীল সমাজ এবং নির্বাচনী পর্যবেক্ষকদেরকেও এ প্রক্রিয়ায় নিজেদের ভূমিকা পালনে সংশ্লিষ্টদের সম্পূর্ণ সমর্থন দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

দুজারিক বলেন, ‘নির্বাচন অংশগ্রহণমূলক করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি। সব প্রার্থীর অবাধ ও স্বাধীন নির্বাচনী প্রচারণা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর দায়িত্ব এক্ষেত্রে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ।’সূত্র- চ্যানেল আই অনলাইন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft