1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

বিএনপি নির্বাচনের পরিবেশ নষ্ট করতে পারে: কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনের পরিবেশ নষ্ট করতে পারে। তবে বর্তমানে দেশে একটি সুন্দর নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে। যাদের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু মনোনয়ন দেয়নি তারাই এখন দলটির সেক্রেটারি জেনারেলের অফিসে গিয়ে দফায় দফায় হামলা চালাচ্ছেন।

রোববার দুপুরে ফেনী পৌর প্রাঙ্গণে সদর উপজেলা আওয়ামী লীগ অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, মহিলা সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ফেনী-১ আসনের এমপি শিরীন আখতার, জেলা আওয়ামী লীগের সভাপতি ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম প্রমুখ।

এসময় কাদের আরও বলেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দুই বছরের অধিক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচন করতে পারবেন না। তাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও নির্বাচন করার কোনও সুযোগ নেই।

বর্তমান মন্ত্রিসভা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের অনেক দেশেই এমন নিয়ম রয়েছে। আমি মন্ত্রী হয়েও আমার নির্বাচনী এলাকায় পতাকাযুক্ত গাড়ি নিয়ে সভা-সমাবেশে যাচ্ছি না। গণসংযোগ করে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করছি না। নোয়াখালীর ডিসি-এসপিকে আমার গণসংযোগে যোগ না দিতে নির্দেশ দিয়েছি।

নির্বাচনের পরিবেশ সম্পর্কে মন্ত্রী বলেন, নির্বাচনের পরিবেশ ঠিকই আছে। ৭৫-পরবর্তী যেকোনো সময়ের চেয়ে তুলনামূলক অনেক সুন্দর পরিবেশ রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft