1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান

বগুড়ায় ধুমপানকে কেন্দ্র করে যুবক খুন, আটক ১

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ৫৭ বার পড়া হয়েছে

বগুড়া শহরের বনানী এলাকায় তুচ্ছ ঘটনায় হৃদয় নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। রোববার দুপুরে এই ঘটনার পর আহত যুবককে ঢাকায় নেয়ার পথে রাতে তিনি মারা যান। তার বাড়ি বনানী সুলতানগঞ্জ এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী সংবাদ মাধ্যম কে জানান, রোববার দুপুর দেড়টার দিকে সরকারি শাহ সুলতান কলেজের সামনে ৩/৪ জন যুবক আচমকা হৃদয়কে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবণতি হলে হৃদয়কে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পথে রওনা হয়েছিলেন স্বজনরা। কিন্তু পথেই মারা যান তিনি।

ধুমপানকে কেন্দ্র করে এলাকার সিনিয়র-জুনিয়রদের বাকতিণ্ডা থেকে এই ঘটনা ঘটেছে-প্রাথমিকভাবে এমনটাই নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো যোগসূত্র আছে কী না, তা এখনো নিশ্চিত হতে পারে নি পুলিশ।

জিজ্ঞাসাবাদের জন্য রাতেই এক যুবক আটক করা হয়েছে বলেও জানিয়েছেন সনাতন চক্রবর্তী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft