1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতারক চক্রের বিষয়ে সেনাবাহিনীর সতর্ক বার্তা

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনে থেকে বিভিন্ন এলাকায় সেনা মোতায়েনের সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে মাঠে নেমেছে, তাদের বিষয়ে সকলকে সতর্ক করেছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার আইএসপিআরের সহকারি পরিচালক রেজা-উল-করিম শাম্মী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর সুনাম ও গ্রহণযোগ্যতাকে পুঁজি করে কতিপয় অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তি বর্তমানে নিজেদেরকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে মাঠে নেমেছে।

সম্প্রতি এ ধরণের কিছু অসাধু ব্যক্তি নিজেদেরকে সেনাবাহিনীর লেঃ কর্নেল/তর্দুর্ধ্ব পদবির অফিসার পরিচয় দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরকে ফোন করে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের বিনিময়ে অর্থের চাহিদা করছে।

ইতোমধ্যে আইন-শৃঙ্খলাবাহিনী কর্তৃক এ রকম কতিপয় ভুয়া (Fake) সেনাবাহিনীর অফিসার পরিচয়দানকারী ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। ভবিষ্যতেও এ সকল অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তি কর্তৃক এ ধরণের অনৈতিক কার্যকলাপ চালানোর আশঙ্কা রয়েছে।

এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে যথাযথ সতর্কতা অবলম্বন ও তাৎক্ষণিকভাবে বিষয়টি আইন শৃঙ্খলাবাহিনীকে অবগত করার জন্য অনুরোধ করা হলো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft