1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

পুলিশের হিসাবে ৬৪ ভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকবে বাড়তি ব্যবস্থা

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

এবার মোট ৪০ হাজার ২শ’ ৭৩টি ভোটকেন্দ্রে হবে ভোটগ্রহণ৷ এর মধ্যে ২৫ হাজার ৮শ’ ২৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ, যদিও এদের ‘গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছে তারা৷ স্থানীয় পুলিশ ও মাঠ পর্যায়ের গোয়েন্দা সদস্যদের তথ্যের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে৷

পুলিশের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ‘ঝুঁকিপূর্ণ বললে এক ধরনের নেতিবাচক বার্তা পৌঁছায় জনগণের কাছে৷ তাই আমরা গুরুত্বপূর্ণ বলি।’

এসব কেন্দ্র ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে৷ সাধারণ কেন্দ্রগুলোতে ৩ জন করে পুলিশ সদস্য থাকবেন৷ অন্যদিকে, ঝুঁকিপূ্র্ণ এসব কেন্দ্রে থাকবেন ৫ জন করে৷ এছাড়া সাধারণত ঝুঁকিপূ্র্ণ কেন্দ্রগুলোতে ২০ জন করে আনসার ও অন্য নিরাপত্তা সদস্য থাকেন৷ আর সাধারণগুলোতে থাকেন ১৫ জন করে৷

মোট ১ লাখ ২৩ হাজার পুলিশ সদস্য মাঠ পর্যায়ে নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবেন৷দায়িত্বে থাকবেন আরো ৫০ হাজার কর্মকর্তা৷ এছাড়া ২ হাজার ২শ’ ২৬টি টহল, ৭৬৭টি স্ট্রাইকিং ও ৩৫৬ স্ট্যান্ডবাই দল থাকবে৷ সব মিলিয়ে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন প্রায় ৬ লাখ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য৷

২৫ হাজার ৮শ’ ২৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ১ হাজার ৬৩২টি বিশেষ এলাকায় (পাহাড়ি ও দুর্গম)৷ তবে ঢাকা বিভাগে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সবচেয়ে বেশি৷ ৯ হাজার ৮শ’ ৭২টি কেন্দ্রের ৫ হাজার ৬শ’ ৭৯টিই ঝুঁকিপূর্ণ৷সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft