1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

পাপুয়ায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ১৬ জনের লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার গোলযোগপূর্ণ পাপুয়া প্রদেশ থেকে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা ১৬ জনের লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সেনাবাহিনী একথা জানিয়েছে। বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা সেখানে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী তৎপরতা চলছে। তবে এই দীর্ঘকালীন বিদ্রোহী তৎপরতার মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ সহিংস ঘটনা। বিদ্রোহী হামলায় নিহতরা নির্মাণ শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সামরিক কমান্ডার বিনসার পানজাইতান বলেন, লাশগুলোকে দুর্গম পার্বত্য দুগা জেলা থেকে তিমিকা শহরে নিয়ে যাওয়া হবে। রোববার এই হামলার ঘটনা ঘটে।
তিনি পাপুয়ায় সাংবাদিকদের বলেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী ১৬টি লাশ পাওয়া গেছে।’
মৃতদের সনাক্ত করা হয়নি। সেনাবাহিনী এই হত্যাকা- সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
এর আগে এক প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে সেনাবাহিনী অন্তত ১৯ জনের নিহত হওয়ার কথা জানিয়েছিল।
এর আগে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় ২৪ জন থেকে ৩১ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার সেনাবাহিনী জানায়, এদের সকলেই রাষ্ট্রীয় মালিকানাধীন ঠিকাদার কোম্পানির অধীনে কাজ করছিল কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি।
ঠিকাদার কোম্পানির সাত কর্মীসহ আরো ১৫ জনকে ওই এলাকা থেকে সরিয়ে আনা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ওই অঞ্চলে বিদ্রোহীদের মোকাবিলা করতে পুলিশ ও সেনা সদস্যদের পাঠানো হয়েছে। বিদ্রোহীরা সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। সোমবার থেকে বিদ্রোহীদের হামলায় এক সেনা নিহত ও অপর দুইজন আহত হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft