
গাইবান্ধা ডিবি পুলিশের মাদক মাদক বিরোধী অভিযানে পলাশবাড়ীর ঢোলভাঙ্গায় ১১২ পিস ইয়াবাসহ সহদোর দুই ভাইকে গ্রেফতার করেছে।
গতকাল ১৩ ডিসেম্বর বুধবার রাত্রি অনুমানিক সাড়ে ১১ টার সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন ঢোলভাঙা বাজার এলাকা হইতে চিহ্নিত মাদক ব্যবসায়ি ১। আল আমিন (২৫) ও ২। ফরিদ মিয়া (২৭) কে ১১২ পিস ইয়াবা কে আটক করে।
ইয়াবাসহ গ্রেফতারকৃত ১। আল-আমিন (২৫) ও ২। ফরিদ মিয়া (২৭) পলাশবাড়ী উপজেলার পার আমলাগাছী গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান,উদ্ধারকৃত ইয়াবার মুল্য আনুমানিক ৩৩৬০০/= টাকা।গ্রেফতারকৃত ১। আল আমিনের পুর্বে আরো ৮ টি মাদক মামলা ও ২। ফরিদের পুর্বে আরোও ৩ মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।