
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । দিবসটি উপলে একটি র্যালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পন শেষে আলোচনা সভায় মিলিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার ,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধ্য শামিকুল ইসলাম সরকার লিপন,সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তার বানু শিপন,শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম তিতাস, মহিলা আওয়ামীলীগনেত্রী শ্যামলী আক্তার, সাবনা ইয়াসমিন ঝুনু,সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ অন্যান্যরা।শেষে শহীদদের আত্তার শান্তি ও দেশ জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোস্তাফিজুর রহমান রাজা।
আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত।