1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পন করেন, গাইবান্ধা-৩ আসনের জাতীয় সংসদ সদস্যের পক্ষে, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা এমপি’র পক্ষে, উপজেলা পরিষদ, উপজেলা প্রসাশন, থানা পুলিশ, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, প্রেসক্লাব, জাতীয়পার্টি, বিএনপি, জাসদ, জাতীয়পার্টি (জাফর), গণজাগরণ মঞ্চ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠন, বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে নীরবতা এবং বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের অভ্যন্তরে এবং কিশোরগাড়ীর পশ্চিম রামচন্দ্রপুর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পনসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উদয্াপন করা হয়। এছাড়াও অফিস-আদালত, ব্যবসা-প্রতিষ্ঠান, বাসা-বাড়ী সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিকে সদরের এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন ও থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সী। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ-ডিসপ্লে, যেমন খুশি-তেমন সাজো, শিশু-কিশোর-মহিলাদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। দুপুরে এস.এম হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা-যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎকার এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদ প্রশাসক মো. মেজবাউল হোসেনের সভাপতিত্বে¡ সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শহিদুল ইসলাম বাদশা, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মজিবর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সদস্য হামিদুর রহমান বিপ্লব ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যুগ্ম আহবায়ক মন্জুর কাদির মুকুল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান সরকার। বীর মুক্তিযোদ্ধা-যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিভিন্ন মসজিদ-মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত-প্রার্থনা, হাসপাতাল-এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, স্থানীয় ড্রীমল্যান্ড পার্ক শিশুদের জন্য উন্মুক্ত রাখা হয়। বিকেলে উপজেলা পরিষদ একাদশ বনাম সুধী মন্ডলীর প্রীতি ফুটবল খেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft