
গাইবান্ধা ৩ (পলাশবাড়ী সাদুল্যাপুর) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড.টি আই এম ফজলে রাব্বী চৌধুরী কে নির্বাচিত করার লক্ষে পলাশবাড়ী বিএনপির নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ ডিসেম্বর শুক্রবার সকালে পলাশবাড়ীতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুস সামাদের সভাপতিত্বে নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ডঃ ময়নুল হাসান সাদিক।
আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ,জেলা বিএনপি যুব বিষয়ক সম্পাদক তিমু সহ উপজেলা নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদকগণ, উপজেলা যুবদলের আহবায়ক মোসফিকুর রহমান রিপন,যুগ্ন আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল মোত্তালিব সরকার বকুল, এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ সভাপতি মিল্লাত সরকার মিলন,যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, পৌর ছাত্রদল নেতা শামিমসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।