1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে নৌকা প্রতীকের প্রার্থী ডা. মো. ইউনুস আলী সরকারের পথসভা

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনি আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ডা. মো. ইউনুস আলী সরকার এমপি’র পথসভা ও গণসংযোগ অব্যাহত রয়েছে।
বুধবার দুপুরে উপজেলার রবিশাল, মহদীপুর ও বেতকাপা ইউনিয়নের বিভিন্ন স্থানে একাধিক পথসভা ও গণসংযোগ করেন।
বাংলাদেশ আওয়ামী লীগ পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচার-প্রচারনায় গণসংযোগ ও পথসভা সমূহে এসময় গাইবান্ধা জেলা আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শহিদুল ইসলাম বাদশা, আলী মোস্তফা রেজা গোলাপ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, আ.লীগ নেতা নির্মল মিত্র, গোলাম মোস্তফা ও মাহমুদুজ্জামান প্রান্তসহ সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে উপজেলার মাঠের বাজার পথসভায় জাপানেতা বেতকাপা ইউপি’র সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, জেলা জাপানেতা হাসান কবির তোতা, ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুর রাজ্জাক ও মাঠেরবাজার আবু বক্কর ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ডা. ইউনুস আলী সরকার এমপি’র সাথে দেখা করে আওয়ামীলীগে যোগদান করেন।
ডা. ইউনুস আলী সরকার এমপি এসব নির্বাচনী পথসভা ছাড়াও ইউনিয়ন গুলোর বিভিন্ন হাট-বাজার, দোকান-পাট, ব্যবসা-প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লার সর্বস্তরের পথচারীদের সাথে কুশল বিনিময়সহ নৌকা মার্কায় ভোট চেয়ে তাদের হাতে-হাতে হ্যান্ডবিল বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft