1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র

পলাশবাড়ীতে নৌকার প্রতিক কে বিজয়ী করতে গাইবান্ধা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে গাইবান্ধা ৩ (পলাশবাড়ী সাদুল্যাপুর) আসনের বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রার্থী ডাঃ মোঃ ইউনুস আলী সরকার এমপি কে বিজয়ী করতে গাইবান্ধা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল ১৪ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রার্থী ডাঃ মোঃ ইউনুস আলী সরকারের নেতৃত্বে বিশাল একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সদরে পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গাইবান্ধা জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান বিচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নৌকা প্রতিকের প্রার্থী ডাঃ মোঃ ইউনুস আলী সরকার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান,সহ সভাপতি অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা,শহিদুল ইসলাম বাদশা,আলী রেজা মোস্তফা গোলাপ,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম ভোট বাবু,সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম,জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত,কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সদস্য আব্দুল্যাহ কাফি প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানের পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।

সভায় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর ভোটের দিন নৌকা প্রতিকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীসহ স্বাধীনতার পক্ষের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।

মিছিল ও সভায় অত্র সংগঠনের শ্রমিকগণ সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft