
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার আন্দুয়া গ্রামে বিরল প্রজাতির একটি পাখি ধরা পড়েছে । সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার আন্দুয়া গ্রামের আনোয়ার হোসেন এরশাদের ছেলে সৈয়দ আল ইমরান (১৩) ও তার বন্ধু ইমরান গতকাল ৯ ডিসেম্বর রবিবার বাড়ী পাশে পানের বরজ জমিতে গেলে বরজের বাশের উপর পাখিটি পড়ে দাফাদাফি করতে থাকলে তারা পাখিটিকে ধরে নিজ বাড়ীতে নিয়ে আসে । পাখিটি বাড়ীতে আনার পর হতে এলাকার হাজার হাজার মানুষ পাখিটি দেখতে ভির করে।
এ বিষয়ে ইমরান কিভাবে পাখিটি পেলো প্রশ্নের উত্তরে জানান,খেলতে খেলতে সে আর তার সহপার্টি পানের বরজে উপরে দাফাদাফি করতে দেখে পাখিটি ধরে পরে বাড়ীতে আনার পর স্থানীয়রা পাখিটি দেখতে ভীর করে। এ বিষয়ে স্থানীয় শামিম মিয়া জানান এরকম পাখি আমরা আগে কখনো দেখিনি ,ইমরানের বোন জান্নাত জানান পাখিটি আমরা প্রশাসনের মাধ্যমে চিড়িয়াখানায় দিয়ে দিবো। এ গ্রামের বৃদ্ধ জমিলা বেওয়া জানান এরকম পাখি আমরা আগে কখনো দেখিনি। উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জানান প্রশাসন সহ ঘটনাস্থলে গিয়ে পাখিটি উদ্ধার করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে ।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন জানান,প্রানী সম্পদ কর্মকর্তাকে বিষয়টি অবগত করে যথাযথ ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করছি।