1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

নেপালে ট্রাক দুর্ঘটনায় নিহত ২০

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৩৬ বার পড়া হয়েছে

নেপালের মধ্যাঞ্চলে মৃত ব্যক্তির শেষকৃত্য শেষে ফেরার পথে শোকার্তদের বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে প্রায় ৪শ মিটার নিচে একটি নদীর তীরে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছে।

আজ শনিবার দেশটির পুলিশ এ কথা জানিয়েছে।

শুক্রবার রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে পার্বত্য সরু রাস্তা দিয়ে চলার সময় ট্রাকটি নিচে পড়ে যায়। এতে আরো ১৪ জন আহত হয়েছে।

পুলিশ কর্মকর্তা ভিমলাল ভাট্টারিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ১৮টি লাশ উদ্ধার করেছে। হাসপাতালে নেয়ার পথে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে।

তিনি আরও বলেন, ‘নিখোঁজদের সন্ধানে তল্লাশী চালানো হচ্ছে। ট্রাকে কতজন আরোহী ছিল তা জানা যায়নি।’

কর্তৃপক্ষ এখনো এ দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে পারেনি। তবে পুলিশ ধারণা করছে সরু রাস্তা দিয়ে অতিরিক্ত দ্রুত গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
খবর এএফপি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft