1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নির্বাচন শান্তিপূর্ণ হবে : র‌্যাব ডিজি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ভোটাররা সবাই শান্তিপূর্ণ ও স্বাচ্ছন্দে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং নতুন সরকার গঠন করবেন।
তিনি আজ শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ ‘বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’র (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
র‌্যাব ডিজি বলেন,অপরাধ কমলেও নতুন নতুন অপরাধ সংঘঠিত হচ্ছে। ফিন্যানসিয়াল ও সাইবার ক্রাইম বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, মিথ্যে কথা ও প্রপাগান্ডা ছড়ানো হয়েছে।
তিনি বলেন, অস্বস্তিকর, বিরক্তিকর প্রোপাগান্ডা ছড়ানোকারীরা বিকারগ্রস্ত। আমাদের বিশ্বাস, গুরুত্ব একই রকম। শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের ওই প্রোপাগান্ডা ছড়ানোয় জড়িতরা নিজেদের অসহায়ত্ব ও কুরুচির বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।
তিনি আরও বলেন, ফিনান্সিয়াল ক্রাইমের ক্ষেত্রে অনেক অপরাধ হচ্ছে যা সাদা চোখে দেখা যায় না। আর্থিক খাতে প্রতারণা হচ্ছে। দারিদ্র্যের সাথে অপরাধের সম্পর্ক রয়েছে। দারিদ্র্য কমায় দেশে অপরাধও কমেছে ।
অনুষ্ঠানে পুলিশ সদর দফতরের ডিআইজি (মিডিয়া) এসএম রুহুল আমিন বলেন, আমরা অপরাধ দমন করি আর আপনারা রিপোর্টাররা তথ্যচিত্র তুলে ধরেন। সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলতার সাথে নিজের কাজটা করলে দেশ এগিয়ে যাবে।
পুলিশ সদর দফতরের এআইজি সোহেল রানা বলেন, জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য। পুলিশ সদর দফতরের পক্ষ থেকে সাংবাদিকদের সব ধরনের সহযোগীতা ছিল, তা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।
সমাপনী বক্তব্য রাখেন ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক সারওয়ার আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর হোসেন, র‌্যাবের এডিজি (অপস) কর্নেল জাহাঙ্গীর আলম ও এডিজি অ্যাডমিন ডিআইজি জামিল আহমেদ।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft