1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নির্বাচনে এজেন্টশূন্য রাখতেই সারাদেশে ধরপাকড়: ঐক্যফ্রন্ট

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

৩০ ডিসেম্বর নির্বাচনে এজেন্টশূন্য রাখতেই ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের ধরপাকড় করছে বলে অভিযোগ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার বিকেলে পল্টন টাওয়ারের নিচে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক।

জগলুল হায়দার আফ্রিক বলেন, গতকাল বৃহস্পতিবার রাত থেকে সারা দেশে পুলিশ-র‌্যাব চিরুণী অভিযান শুরু করেছে৷ এসবের মূল কারণ জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের ভোটের দিন এজেন্টশূন্য রাখা। এভাবে গ্রেপ্তার নির্যাতন করে ঐক্যফ্রন্টের অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবে না। ঐক্যফ্রন্টের ভরসা দেশের জনগণ।

তিনি বলেন, আমরা ভোটারদের কাছে আহ্বান জানাই আপনারা নির্ভয়ে ৩০ ডিসেম্বর সকাল থেকে ভোট কেন্দ্রে আসবেন। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জাতীয় ঐকফ্রন্টের এ নেতা বলেন, জনগণ সব ভয়ভীতি কে তুচ্ছ করে বীরের মতো ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে বিজয়ী করবে ভোট দিয়ে। ৩০ ডিসেম্বর ভোট যুদ্ধে অংশ নিয়ে জনগণ আগ্রাসন মোকাবিলা করবে।

সেনাবাহিনীর বিষয়ে তিনি বলেন, আমরা আশা করছি দেশের জনগণের গর্বের প্রতীক সেনাবাহিনী আগামীকাল ও ভোটের দিন ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে।

শুক্রবার সাড়ে ৩টায় জামান টাওয়ারের চতুর্থ তলায় ঐক্যফ্রন্ট কার্যালয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও টাওয়ারের নবম তলায় আগুন লাগার কারণে পল্টন টাওয়ারের নিচে সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্ট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft