
ভারতের চোখে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ছিলো উৎসবমুখর পরিবেশে। একই সঙ্গে নির্বাচন কমিশন সুশৃঙ্খল ও পরিশীলিতভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছে বলেজানিয়েছে ভারতীয় পর্যবেক্ষক প্রতিনিধি দল।
রোববার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে সরকারের স্থাপিত অস্থায়ী মিডিয়া সেন্টারে এ অভিমত ব্যক্ত করেন ভারতের তিন সদস্যের পর্যবেক্ষকদলের মুখপাত্র আরিজ আফতাব।
পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্তা আরিজ আফতাব আরো বলেন, বাংলাদেশ-ভারতের নির্বাচন কমিশনের মধ্যে সহযোগিতা ও উষ্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে নিয়মিত যোগাযোগও রয়েছে। সে কারণেই এই নির্বাচন পর্যবেক্ষণে আমরা তিন প্রতিনিধি এসেছি।
তিনি বলেন, বিভিন্ন এলাকায় আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি। বাংলাদেশ নির্বাচন কমিশন এই নির্বাচন সুশৃঙ্খল ও পরিশিলীতভাবে সম্পন্ন করতে পেরেছে। নির্বাচনে উৎসবমুখর পরিবেশ আমাদের চোখে পড়েছে।
৩০ ডিসেম্বর সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। এই নির্বাচনে প্রচুর দেশী-বিদেশী পর্যবেক্ষক আছেন।